×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৮-০৪-০১
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেকর্ডের খাতায় এখন অনন্য আশরাফুল
স্পোর্টস ডেস্ক:-বিকেএসপিতে আজ রোববার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল কলাবাগান। একদম শুরুতেই উইকেট হারালেও সে চাপটা আশরাফুল সামলে নিয়েছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ালিউল করিমকে সঙ্গে নিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন সংগ্রহ করেছিলেন ১১৬ রানের জুটি ওয়ালিউল ফিরেছিলেন অর্ধশতক হাঁকিয়েই, ৭৯ রানে। এরপরেই ম্যাচের পুরো আলোটা নিজের উপর নিয়ে নেন আশরাফুল। আজকের সেঞ্চুরিসহ হাঁকিয়েছেন চলতি প্রিমিয়ার লিগে টানা তিন শতক। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে কেউই সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারেনি। সাথে আশরাফুলের ব্যাটে এসেছে এক মৌসুমে পাঁচ শতক। রেকর্ডের খাতায় এখানেও অনন্য আশরাফুল।এদিন আশরাফুলকে আউট করতে পারেনি কেউই। ১৩৭ বলে ১০ চারে অপরাজিত রয়ে গেছেন ১০২ রানে। সোহরাওয়ার্দি শুভ নিয়েছিলেন দুই উইকেট।পাল্টা জবাবে আশরাফুল যেখানে শেষ করেছিলেন, ব্রাদার্স উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর শুরু করেছিলেন সেখান থেকেই। ১০৪ বলে ১১ চার আর ৬ ছক্কায় খেলেছেন ১১৫ রানের ঝড়ো ইনিংস। মিজানুরের ইনিংসে ভর করে পঞ্চম উইকেট জুটিতে ৭৫ রানের অপরাজিত জুটিতে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন ইয়াসির আলী ও নাজমুস সাদাত। দুজনই অপরাজিত ছিলেন যথাক্রমে ৪৫ ও ৩২ রানে। বল হাতেও আশরাফুলকে দেখা গিয়েছিল এদিন, তবে দুই ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দেয়ার পর আর বোলিং করেননি তিনি। মিজানুর নির্বাচিত হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার হিসেবে। কলাবাগানের জন্য শুধু আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হলেও ব্রাদার্সের জিততেই হত আজকের ম্যাচ। জয় পেয়ে যাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে দলটির পরের ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছে পরবর্তী ডিপিএল মৌসুমের টিকেট পাওয়ার ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat