×
ব্রেকিং নিউজ :
মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘হায়দরাবাদের ফিনিশার হতে পারেন সাকিব’
স্পোর্টস ডেস্ক:- আগামীকাল শনিবার পর্দা উঠবে আইপিএলের এগারোতম আসরের। এই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। হায়দরাবাদের প্লেয়িং একাদশ সাজাতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার, কলামিস্ট ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানিয়েছেন সাকিব আল হাসান হায়দরাবাদের ফিনিশার হতে পারেন। তার প্লেয়িং একাদশে সাকিব আল হাসানকে পাঁচ নম্বরে নামানোর বিষয়টি বলা হয়েছে। মিডেলে নামার সুযোগ পাওয়ার ফলে সাকিবের হাতে সময় ও ওভার দুটোই থাকবে। দেখে-শুনে খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারবেন তিনি। আকাশ চোপড়া বলেন, ‘সাকিবকে নাম্বার ফাইভে রাখব। সে হায়দরাবাদের হয়ে দ্বৈত ভূমিকা পালন করতে পারবে। বল ও ব্যাট হাতে অবদান রাখতে পারবে। সে যেহেতু মিডেলে নামার সুযোগ পাবে সেহেতু তার সুযোগ রয়েছে হায়দরাবাদের ফিনিশার হওয়ার।’ আকাশ চোপড়ার মতে হায়দরাবাদের প্লেয়িং একাদশ : ১. কেন উইলিয়ামসন ২. শিখর ধাওয়ান ৩. ঋদ্ধিমান সাহা ৪. মানিষ পান্ডে ৫. সাকিব আল হাসান ৬. দীপক হুদা ৭. কার্লোস ব্রেথওয়েট ৮. রশিদ খান ৯. ভুবনেশ্বর কুমার ১০. সিদ্ধার্ত কল ১১. খলিল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat