×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিকালে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে আজ রবিবার বিকালে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। বিকাল ৪টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
আগামীকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতীয় পররাষ্ট্র সচিব। সেই বৈঠকে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরে এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ঢাকায় অবস্থানকালে বিজয় গোখলে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত একটি    অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার হোটেল সোনারগাঁওয়ে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে গত ২৯ জানুয়ারি দায়িত্ব নেন বিজয় কেশব গোখলে। পররাষ্ট্র সচিব হিসেবে এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat