×
ব্রেকিং নিউজ :
মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজেপি সাংসদেরই অভিযোগ বিজেপির দিকে
আন্তর্জাতিক ডেস্ক:-  দলিত বিক্ষোভে সুবিধাজনক অবস্থানে নেই বিজেপি। এরই মধ্যে বিজেপির এক সাংসদই বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাল। দিল্লি উত্তর-পশ্চিমের সাংসদ উদিত রাজের দাবি, ২ এপ্রিল ভারতে হরতালের পর থেকেই দলিতদের উপর নির্যাতন বেড়েছে। যেসব এলাকায় দলিতদের উপর নির্যাতন চরমে উঠেছে বলে তার অভিযোগ, তার সবগুলোই কিন্তু বিজেপিশাসিত রাজ্যের মধ্যে পড়ে।
দলিতদের পাশে থাকার যে বার্তা মোদি সরকারের তরফ থেকে দেয়া হয়েছিল, তাকে এক রকম চ্যালেঞ্জই জানিয়েছেন উদিত রাজ। তার অভিযোগ, ‘২ এপ্রিল ভারত বন্ধের পর থেকেই গ্বালিয়র, জয়পুর, মেরঠ, কারোলির মতো জায়গায় দলিতরা সংরক্ষণ বিরোধীদের হামলার মুখে পড়ছেন। নির্যাতন চালাচ্ছে পুলিশও। দলিতদের ভুয়ো মামলায় ফাঁসানো হচ্ছে।’ এর আগে উত্তরপ্রদেশের দলিত বিজেপি সাংসদ ছোটেলাল খারওয়ার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যোগি আদিত্যনাথের বিরুদ্ধে বৈযম্যের অভিযোগ করেছিলেন। তার দাবি ছিল, বৈষম্যের কথা জানানোয় আদিত্যনাথ তাকে তিরস্কার করেছেন। তফসিলি জাতি ও উপজাতিদের উপর নির্যাতন প্রতিরোধী আইন লঘু করার অভিযোগ তুলে ২ এপ্রিল বিভিন্ন দলিত সংগঠন যে হরতাল ডেকেছিল, তার প্রভাব পড়েছিল দেশের ন’টি রাজ্যে। এতে মৃত্যু হয়েছিল ১১ জনের। এদিকে দলের ভেতর থেকেই অভিযোগ ওঠায় মোদি সরকারের উপর চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat