×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স
স্পোর্ট ডেস্ক:-  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন অজি পেসার প্যাট কামিন্স। ২৪ বছর বয়সী এই পেসারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির হয়ে তিনি একটি ম্যাচও খেলতে পারলেন না। গত জানুয়ারিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৫.৪ কোটি ভারতীয় রুপিতে প্যাট কামিন্সকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলি জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে পিঠে ব্যথা অনুভব করেন প্যাট কামিন্স। এরপর স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে যে তার মেরুদণ্ডের অস্থিসন্ধি কিছুটা ফুলে গেছে। এখন তার বল করা থেকে বিরত থাকা দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্যাট এবারের আইপিএলে খেলবে না।’ ইনজুরির কারণে এবারের আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ইনজুরির কারণে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat