×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিনিধি:-  খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক এবং নগর সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তবে, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীরা এখনো মনোনয়নপত্র জমা দেননি। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী মেয়র প্রার্থী হিসেবে তিনজনের মনোনয়নপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন। নগর আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক দলীয় মেয়র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক, সদর থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, নগর যুবলীগ আহ্বায়ক সরদার আনিছুর রহমান পপলু, শেখ সেয়দ আলী, সুলতানা রহমান শিল্পীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হকও মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া বুধবার নগর সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat