×
ব্রেকিং নিউজ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৮
  • ৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রাজীবের দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নেবে সরকার’

নিজস্ব প্রতিনিধি:- রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কলেজছাত্র রাজীব হোসেনের দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নেবে সরকার। আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা জানিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, রাজীব অতি কষ্টে লেখাপড়া করে তার দুই ভাই মেহেদি ও আব্দুল্লাহর লেখাপড়া চালাচ্ছিলো। এতিম ছেলেটির চিকিৎসার পূর্ণ দায়িত্ব সরকার নিয়েছিল, কিন্তু আমরা তাকে রক্ষা করতে পারিনি। তার দুই ভাই অসহায় অবস্থায় আছে। তাদের দু’জনই একটি মাদ্রাসায় লেখাপড়া করছে। তিনি বলেন, সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে পরিবারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এই দু’জনের পরিবার ও তারা যদি সম্মত থাকে তাহলে তাদের মিরপুরে শিশু পরিবারে স্থানান্তর করবো। তাদের কেবল এসএসসি নয়, পরবর্তী পর্যায়ে লেখাপড়া চালানোর দায়িত্বও নেবো। পাশাপাশি কম্পিউটার, দর্জির কাজসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করে পুনর্বাসিত করবো। রাজীবের পরিবারের জন্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা ছাড় করানো হয়েছে বলেও জানান মন্ত্রী। গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসির একটি বাসের সাথে স্বজন পরিবহনের একটি বাসের পীড়াপীড়িতে দুই বাসের চাপায় পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের। সোমবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে রাজীব হোসেনকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’র চিকিৎসকরা।
এ ছাড়াও রাজধানীর ধানমন্ডির ফুটপাতে বিধবা মায়ের সাথে থাকা শিশু ফাতেমাতুজ জোহরার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তার লেখাপড়ার দায়িত্ব নিচ্ছি। ডিগ্রি পর্যন্ত তার দায়িত্ব নেয়া হবে। এ ছাড়া প্রতিবন্ধী হিসেবে তার মায়ের প্রতি মাসে ৭০০ টাকা হিসেবে গত জুলাই থেকে মার্চ পর্যন্ত ছয় হাজার তিনশ’ টাকা হস্তান্তর করেন মন্ত্রী। এ সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আতিয়ার, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat