×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৮-০৪-২২
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ড্রাগন বোট ডুবে ১৭ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক:-  চীনের দক্ষিণাঞ্চলে দুটি ড্রাগন বোট ডুবে ১৭ জন প্রাণ হারিয়েছেন। তীব্র স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খবর বিবিসির।
খবরে বলা হয়, শনিবার বিকালে গিলিন নগরীর তাওহুয়া নদীতে নৌকা বাইচ চলার সময় একটি সরু লম্বা নৌকা ডুবে যায়। অন্য আরেকটি নৌকা ঘটনাস্থলে আসলে সেটিও ডুবে যায়। এই ঘটনায় প্রায় ৬০ জন পানিতে পড়ে যায়। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, উদ্ধার কর্মীরা রাত ১০টার দিকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করে। প্রায় ২০০ জন উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় অংশ নেয়। গিলিন এর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামবাসীরা পুলিশকে না জানিয়েই এই প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করে। এই ঘটনায় দুই আয়োজককে আটক করা হয়েছে। চীনা টেলিভিশন চ্যানেল সিসিটভি জানায়, দুটি নদীর মোহনায় আসার পরই নৌকাগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় নদীতে তীব্র স্রোত ছিল। খবরে বলা হয়, নৌকায় আরোহী অনেকেই এই সময় লাইফ জ্যাকেট পরেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat