×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই ‘ডাকাত’ নিহত
নিজস্ব প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সকুইচ্চাগাড়া আড়গাড়া রোডে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের পুলু মিয়ার ছেলে আতিক আলী (৩০) এবং ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের রাজিব (২৫)। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, উপজেলার কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে ডাকাতির সময় র‌্যাবের একটি টহলদলের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় সেখানে থাকা চার থেকে পাঁচজন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থলে থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা মুরাদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি বুলেট, তিনটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat