×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পল্টনে দুই বাসের সংঘর্ষে চালক নিহত
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর পল্টন মোড়ে দুটি বাসের সংঘর্ষে মিজানুর রহমান কাজী নামে এক বাসের চালক নিহত হয়েছে। আহত হয়েছেন সাতজন। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সালাহউদ্দিন (২০), রাকিব (২০), জয়নাল (৫০), সুদীপ চন্দ্র (২৫), রিফাত (২২), বাবু (২১) এবং মরণ চান (২৬)। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের বরাত দিয়ে মেডিকেল প্রতিনিধি জানান, ভোর সাড়ে চারটার দিকে পল্টন মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাসের চালকসহ আটজন আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক মিজানুরকে মৃত ঘোষণা করেন। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মিজানুরের বাড়ি চাঁদপুরে। তিনি জেলার সদর থানার তারাপুরকান্দি গ্রামের  আবদুল গফুর কাজীর ছেলে। পকেটে থাকা গাড়ি চালানোর লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে। জানতে চাইলে পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সুলতানা বলেন, বিষয়টি এখনো জানি না। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat