×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ১৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বামীর প্রেমিকাকে খুন করে মার্কিন রাজনীতিকের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় স্বামীর প্রেমিকাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী রাজনীতিক।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ফিলাডেলফিয়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। তাদের দুজনকেই মৃত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মার্কিন পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, জেনি গেরাডো (৪৮) নামের ওই রাজনীতিক তার স্বামীর প্রেমিকা মেরেডিথ চ্যাপম্যানের (৩৩) বাড়িতে ঢুকে লুকিয়ে ছিলেন। সোমবার সন্ধ্যায় চ্যাপম্যান বাসায় পৌঁছালে তাকে গুলি করে হত্যা করার পর নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এ ঘটনার আগে তিনি স্বামীকে এসএমএস (সংক্ষিপ্ত বার্তা) পাঠিয়ে হত্যার পরিকল্পনা জানিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, জরুরি ফোন পেয়ে পুলিশ ওই বাড়িতে পৌঁছে দুই নারীর মৃতদেহ পাওয়া যায়। রান্নাঘরের কাছে গেরাডোর লাশ এবং চ্যাপম্যানের লাশ পড়েছিল। যে বন্দুকটি উদ্ধার করা হয়েছে, তা থেকে দুটি বুলেট ছোঁড়া হয়েছিল। ৩৩ বছর মেরেডিথ চ্যাপম্যান ২০১৬ সালে রিপাবলিকান পার্টি থেকে স্টেট সিনেটের প্রার্থী হয়ে হেরে যান। মেরেডিথ চ্যাপম্যানও বিবাহিতা এবং ইউনিভার্সিটি অব ডেলাওয়ারে সিনিয়র মার্কেটিং ডিরেক্টর ছিলেন। ডেলাওয়ারের সাবেক এক সিটি কাউন্সিল সদস্য লুক চ্যাপম্যানের সঙ্গে বিয়ে হয়েছিল মেরেডিথ চ্যাপম্যানের। তবে এরপরও মার্ক গেরাডোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। আর স্বামীর পরকীয়ার ঘটনা জানতে পেরেই ফুঁসে ওঠেন স্ত্রী জেনি গেরাডো। এ নিয়ে সঙ্গে সঙ্গে বাক বিত-া লেগেই ছিল তার। শেষ পর্যন্ত স্বামীকে ফেরাতে না পেরে স্বামীর প্রেমিকাকে খুন করে নিজেও অন্তর্ঘাত করেন তিনি। যেহেতু স্ত্রী স্বামীর পরকীয়ার বিষয়টি জানতেন, তাই প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি, এমনটাই জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat