×
ব্রেকিং নিউজ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৫
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১০
আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের রাজস্থান ও উত্তর প্রদেশে প্রচণ্ড ধুলিঝড় এবং বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ঝড় হলেও এর ভয়াবহতা প্রকাশ পায় বৃহস্পতিবার সকালে। ঘুমন্ত অবস্থায় এবং ঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে অধিকাংশ মানুষ মারা যায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এর মধ্যে উত্তর প্রদেশে ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৩ জন আগ্রায়। এছাড়া রাজস্থানে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার ১৯ জন ভারতপুর জেলার বাসিন্দা। ঝড়ের পর এসব এলাকায় বহু বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। বুধবার রাতে রাজস্থান ও উত্তর প্রদেশে ভয়াবহ ধুলিঝড় শুরু হয়। ঝড়ের গতিবেগ বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রমশই তা ভয়াবহ রূপ নেয়। নিমেষের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি, ঘরবাড়ির ছাদ। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তা আরও ভয়াবহ আকার ধারণ করে। পরদিন সকালে চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যায়। ধুলোঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থানের ভরতপুর এবং অলওয়ার জেলা। এছাড়া, অলওয়ার, ঢোলপুর, ঝুনঝুনু ও বিকানের এবং উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় নিহতের খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে বহু গাছ উপড়ে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি-দোকানপাটের উপরে সেই গাছ পড়ে গুরুতর জখম হয়েছেন বহু মানুষ। এছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংকট মোকাবেলায়রাজ্যগুলোতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat