×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৬
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র, উন্নয়নে অবদান: শেখ হাসিনাকে সম্মানসূচক ডিগ্রি
নিজস্ব প্রতিনিধি:- পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডিলিট)’ ডিগ্রি নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে শনিবার বেলা ১২টা ২০মিনিটে শেখ হাসিনাকে সম্মানসূচক এই উপাধি দেয়া হয়।
শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই উপাধি দেওয়া হয় বলে সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী জানান। শেখ হাসিনা তাকে দেওয়া এ সম্মান ‘সমগ্র বাঙালি জাতিকে উৎসর্গ’ করার ঘোষণা দেন। বিশেষ সমাবর্তনে যোগ দিতে এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নেতাজি সুভাস চন্দ্র বসু এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল বিমানবন্দরের উদ্দেশে রওনা হন৷ বেলা ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে বেলা ১২টার দিকে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি৷ ডি-লিট সম্মাননা নেয়ার পর শেখ হাসিনা নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পাওয়া ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। সমাবর্তন অনুষ্ঠান শেষে শেখ হাসিনা কলকাতায় ফিরে যাবেন। বিকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর দক্ষিণ কলকাতার এলগ্রিন রোডের বাসভবনে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গতকাল শুক্রবার কলকাতা যান শেখ হাসিনা। সেখানে যাওয়ার পর পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন তিনি। পরে সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান সেরেই কলকাতায় ফিরে প্রধানমন্ত্রী চলে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat