×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩০
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব একাদশের অধিনায়ক আফ্রিদি
স্পোর্ট ডেস্ক:-  লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার (৩১ মে) প্রীতিম্যাচে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। গেল বছর হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়ামগুলোর সংস্কারের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই টি-টুয়েন্টি ম্যাচটি আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের ইয়ন মরগানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের সীমিত ওভারের এই অধিনায়ক হাতে চোট পেয়ে বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তারা যায়গায় দলে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে। এছাড়া আরো দুই ইংলিশ ক্রিকেটার স্যাম কুরান ও টাইমাল মিলস যায়গা পেয়েছেন বিশ্ব একাদশে। তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানের হয়ে ৫২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী আফ্রিদি। এর আগে ইনজুরির কারণে বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। তবে পাকিস্তানি এই অল রাউন্ডারের নেতৃত্বে লর্ডসে খেলবে বিশ্ব একাদশ। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালও বিশ্ব একাদশে ডাক পেয়েছেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব। তবে বাংলাদেশের বা-হাতি ড্যাশিং ওপেনার তামিম ম্যাচটি খেলবেন। বিশ্ব একাদশ স্কোয়াড : শহীদ আফ্রিদি (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), মিশেল ম্যাকগ্লাশান (নিউজিল্যান্ড), দীনেশ কার্ত্তিক (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লুক রঙ্কি (নিউজিল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), সন্দিপ লামিচান (নেপাল), আদিল রশিদ (ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান), টাইমাল মিলস (ইংল্যান্ড)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat