×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩১
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধুমধামে বিয়ে হলো ঠাকুরগাঁও শিশু পরিবারের সুমনার
অবশেষে ধুমধাম আয়োজনে বিয়ে হলো ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা সুমনার। বিয়েতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশীসহ শহরের গণ্যমান্য অসংখ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিশু পরিবারের সকল নিবাসি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। জেলায় এই প্রথম এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বশ্রেণির পেশাজীবীগণ। রাজশাহীতে কুড়িয়ে পাওয়া মাত্র দিন তিনেক বয়সের একটি শিশুকে এলাকাবাসি রেখে গিয়েছিল ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারে। এখানে শিশুটির নাম দেওয়া হয় সুমনা। এই শিশুটি আজ ১৮ বছরের পূর্ণ যৌবনা হয়ে বিয়ের পিঁড়িতে বসল। পাত্র এখানেরই শবদলহাট ফজিলাতুন নেছা সরকারি শিশু পরিবারের বিপু ইসলাম (২২)। বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা সরকারি শিশু পরিবারে মহা ধুমধামে বিয়ে সুসম্পন্ন হলো। বিপু ইসলাম বর্তমানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত। সুমনা ও বিপুর বিয়েতে চার লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়। অনুষ্ঠানে বর ও কনে পক্ষের অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দীক ও উপতত্ত্বাবধায়ক সাইয়েদা সুলতানা। প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ের প্রাক্তণ জেলা প্রশাসক আব্দুল আওয়াল ছিলেন এই বিয়ের প্রথম উদ্যোক্তা। তার প্রস্তাবেই সরকারি শিশু পরিবারের ছাত্র বিপু বিয়েতে রাজি হন। তখন পাত্রপাত্রীর বয়স পূর্ণ না হওয়ায় বিবাহ সম্পন্ন হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat