×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৬
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন পুলিশের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি
চাঁদাবাজি ও ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর ভাটারা থানার তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে চা দোকানি মাকসুদা বেগম মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ডিবি পুলিশকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৫ জুলাই প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
বাদীর পক্ষে অ্যাডভোকেট মাহবুব হোসেন রানা মামলাটি পরিচালনা করেন। তিনি জানান, মামলায় ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতনামা আরো এক কনস্টেবল এবং একজন আনসার সদস্যকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, বাদী মাকসুদা বেগম বারিধারার জে ব্লকের ২০ নং রোডে চা-পান-সিগারেটের ব্যবসা করেন। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।  বাদী টাকা দিতে অস্বীকার করলে আসামিরা দোকান ভাঙচুর করে আনুমানিক ৬ হাজার টাকার ক্ষতি করেন। এ সময় এক ফটো সাংবাদিক নিজের পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চান। আসামিরা তখন বলেন, চাঁদার ১০ হাজার টাকা না দিলে যারা বাদীর পক্ষ নেবে তাদের সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ারে দেওয়া হবে। আতঙ্কিত বাদী এ ব্যাপারে ভাটারা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। এ নিয়ে বাড়াবাড়ি করলে ইয়াবার কারবারি বানিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat