×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৬-২০
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ১৬৬
আন্তর্জতিক ডেস্ক:- ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা প্রদেশের টোবা হ্রদে এক ফেরি ডুবির ঘটনায় অন্তত ১৬৬ জন নিখোঁজ রয়েছেন। বুধবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। ফেরিটি সোমবার সন্ধ্যায় ঝড়ো আবহাওয়া ও দুই মিটার উঁচু ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় । এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, কাঠের ফেরিটির যাত্রীদের সম্বন্ধে কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। যার কারণে কর্মকর্তাদের উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে খারাপ আবহাওয়া।
কর্মকর্তারা ফেরিটির যাত্রীদের পরিবার ও নিখোঁজদের আত্মীয়-স্বজনদের তথ্যের ওপর ভিত্তি করে হিসেব করছেন ঠিক কতজন লোক ফেরিটিতে যাত্রী হিসেবে ছিলেন। জানা গেছে, ফেরিটি অবৈধভাবে কাজ পরিচালনা করছিল।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মাহলের তাম্বা বলেন, একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। এ নিয়ে দুর্ঘটনাটিতে নিহতের সংখ্যা দুইজনে পৌঁছল।
নিখোঁজদের উদ্ধারের জন্য ৩৫০ জনের একটি উদ্ধারকারী দল কাজ করছে। তারা সকালের দিকে ১৮ জনকে উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat