×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-০১
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে
আন্তর্জতিক ডেস্ক:-রোববার সকালে উত্তর দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। মৃতদের মধ্যে ৭৫ বছর বয়সী এক জনসহ সাত নারী ও চার পুরুষ রয়েছেন। তাদের কয়েক জনকে লোহার গ্রিলে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত পাওয়া গেছে এবং বাকীদের হাত-পা-চোখ বাঁধা অবস্থায় মেঝেতে শায়িত পাওয়া গেছে।তারা সবাই আত্মহত্যা করেছেন বলে সন্দেহ পুলিশের। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হতে পারে বলে জানিয়েছে পুলিশ।দিল্লির মধ্যবিত্ত এলাকার এই পরিবারটি নিজেদের বাড়ির সামনের অংশে একটি মুদির দোকান ও একটি প্লাইউডের ব্যবসা পরিচালনা করতো। প্রতিদিন সকাল ৬টায় দোকান খুলতো তারা।কিন্তু রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দোকান না খোলায় খোঁজ নেওয়ার জন্য এক প্রতিবেশী বাড়িটিতে প্রবেশ করেন এবং পরিবারটির অধিকাংশ সদস্যকে ফাঁস লাগানো অবস্থায় গ্রিল থেকে ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়েন। তিনি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে ফেলে।তদন্তের প্রাথমিক পর্যায়ে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।“সম্ভাব্য সব দিক থেকেই তদন্ত করে দেখছি আমরা, কোনো কিছুই বাতিল করছি না,” বলেছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার রাজেশ খুরানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat