×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৭
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হরর ছবিতে যশ-নুসরাত
বিনোদন ডেস্ক:- টলিউডের নায়িকা নুসরাত জাহানের সঙ্গে আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছেন হালের হার্টথ্রব যশ দাশগুপ্ত। ছবির নাম ‘সেভেন’। তবে আগেরটার মতো আদ্যপান্ত রোমান্স-অ্যাকশনের ছবি নয় এটি। একেবারেই অন্যধারার হরর ছবি।
ছবির চিত্রনাট্য লিখেছেন বলিউডের চিত্রনাট্যকার সাগুফতা রফিক। ‘মার্ডার টু’, ‘জান্নাত টু’, ‘আওয়ারাপান’, এবং ‘ও লামহে’র মতো হিট ছবিগুলোর চিত্রনাট্য তারই লেখা। যশ-নুসরাতের ‘সেভেন’-এর মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার ছবিতে কাজ করতে চলেছেন সাগুফতা। শুধু তাই নয়, ছবিটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি।
‘সেভেন’-এ যশ ও নুসরাত অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। বিভিন্ন অলৌকিক কান্ডকারখানাকে ঘিরে যাদের জীবন হয়ে উঠবে দুর্বিসহ। ছবির গল্পের ব্যাপারে আপাতত এতটুকুই সামনে এসেছে। তবে সত্য ঘটনাকে ঘিরেও তৈরি হয়েছে ছবির কিছুটা অংশ। আগামী আগস্ট মাস থেকে এটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
যশ ও নুসরাত জুটির দ্বিতীয় ছবি ‘সেভেন’। এর আগে ২০১৭ সালে তারা ‘ওয়ান’ ছবিতে জুটি বেঁধেছিলেন। সে ছবিতে তাদের রসায়ন বেশ মনে ধরেছিল সিনেপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat