×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৪
  • ৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ২ যাত্রীর কাছ থেকে স্বর্ণের বার জব্দ
নিজস্ব প্রতিনিধি:-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার দুই যাত্রীর কাছ থেকে ৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম।
সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ বার জব্দ করা হয়, যার ওজন ৪৬৪ গ্রাম। বাজার মূল্য প্রায় ২৩ লাখ ২০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা ফ্লাইটটির ছয় যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় দুজনের প্যান্টের কোমরের অংশে বিশেষ কায়দায় লুকোনো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তখন ওই যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দাবি করেন, স্বর্ণের বারগুলো তাদের নয়। দুবাই থেকে চট্টগ্রামে আসা এক যাত্রীর এ স্বর্ণের বার কিছু অর্থের বিনিময়ে তারা বহন করেছেন। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat