×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৫
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে ভূমিধ্বসে অন্তত ১৫ জন নিহত
আন্তর্জতিক ডেস্ক:- মিয়ানমারে এক ভূমিধ্বসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন অঙ্গরাজ্যের হপাকান্ত শহরে এক জেড খনিতে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, হপাকান্তের লোন খিন এলাকায় অবস্থিত একটি জেড পাথরের খনিতে শ্রমিকরা মূল্যবান খনিজ আহরণের সময় তাদের ওপর ভূমি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান হপাকান্তের প্রশাসক কিয়াও সোয়ার অং।
ভূমিধ্বসের ঘটনায় ১৫ জনের মৃতদেহ উদ্ধারের পর সাময়িকভাবে উদ্ধারকাজ স্থগিত রাখা হয়। এছাড়া ৪৫ জন আহতকেও উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অং বলেন, আমরা শনিবার সন্ধ্যা ৫:৩০’এ উদ্ধারকাজ বন্ধ করেছি এবং আগামীকাল পুনরায় শুরু করবো। কর্তৃপক্ষ স্থানীয়দের কাছে আহবান জানিয়েছে, তারা যেন সকল নিখোঁজ ব্যক্তি সম্বন্ধে কর্তৃপক্ষকে অবহিত করে।
অং জানান, হতাহতরা কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিল না। গত মে মাসে একই এলাকায় এরকম এক ঘটনায় অন্তত ১৪ জন নিহত হন। এর আগে ২০১৫ সালে হপাকান্তে এক ভূমিধ্বসে প্রাণ হারান শতাধিক মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat