×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৫
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চেলসি ছাড়ার ইঙ্গিত হ্যাজার্ডের
স্পোর্ট ডেস্ক:- এবারের গ্রীষ্মে চেলসি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। ইংল্যান্ডের বিপক্ষে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তার গোলেই বেলজিয়াম ২-০ গোলের জয় তুলে নেয়।
ম্যাচের পরে গণমাধ্যমের সামনে ২৭ বছর বয়সী হ্যাজার্ড বলেন, ‘নতুন কিছু আবিষ্কার করার হয়ত সময় এসেছে।’
সেন্ট পিটার্সবার্গে হ্যাজার্ডের ৮২ মিনিটের গোলে বেলজিয়ামের জয় নিশ্চিত হয়। আর এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য নিয়ে বেলজিয়াম ঘরে ফেরার অনুপ্রেরণা পেয়েছে। হ্যাজার্ড বলেন, চেলসিতে দারুণভাবে ছয় বছর কাটানোর পরে এখন নতুন কিছু আবিষ্কারের সময় এসেছে। বিশ্বকাপের পরপরই আমি দেশে ফিরে গিয়ে সিদ্ধান্ত নিব, চেলসিতে থাকবো কি থাকবো না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে চেলসিই। তারা আমাকে ছাড়তে চায় কিনা তার উপরেও অনেক কিছুই নির্ভর করছে।
স্ট্যামফোর্ড ব্রিজে ৬ বছর কাটানো হ্যাজার্ডের জন্য ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ বেশ জোড়েসোড়েই ট্রান্সফার মার্কেটে কাজ চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। গণমাধ্যমের সূত্রমতে, তার জন্য গ্যালাকটিকোরা ১৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে প্রস্তুত রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর স্থানে প্রাথমিকভাবে হ্যাজার্ডকেই এগিয়ে রাখা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
২০১২ সালে লিলি থেকে ৩১.৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন বেলজিয়ামের অধিনায়ক হ্যাজার্ড। চেলসির হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও একটি লিগ কাপের শিরোপা জিতেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat