×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৮
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদেশে বাংলাদেশের পোশাক সামগ্রির মূল্যবৃদ্ধির আহ্বান তোফায়েলের
নিজস্ব প্রতিনিধি:-বিদেশের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক সামগ্রির মূল্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও মান উন্নয়ন করলেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক সামগ্রির মূল্য বাড়েনি।’
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি): শেয়ারিং প্রগ্রেস এ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান। পরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একর্ড ও এলায়েন্স-এর মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে অন্তর্বর্তীকালের জন্য তাদের ৬ মাস সময় দেয়া হয়েছে। এটা আর বৃদ্ধি করা হবে না। এ বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর তাদের চলে যেতে হবে।’
তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর আর কোন দুর্ঘটনা ঘটেনি। সরকার তৈরি পোশাক খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মালিক-শ্রমিকদের নিয়ে কাজ করা হচ্ছে, বিভিন্ন সমস্যা দূর করা হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরিতে পরিণত হতে চলেছে। ইতোমধ্যে শিশুশ্রমের সমস্যা দূর হয়েছে। দেশের শ্রম আইন সংশোধন করা হয়েছে। মজুরি কমিশনের মাধ্যমে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat