×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৯
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নভেম্বরে টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট স্টেডিয়াম
স্পোর্ট ডেস্ক:-আগামী নভেম্বরে বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। চলতি বছরের শেষে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ঐ সিরিজের প্রথম টেস্টটি হবে সিলেটে। ঐ ম্যাচ দিয়ে সিলেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৯ অক্টোবর সাভারের বিকেএসপিতে সীমিত ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের শেষ দুই ওয়ানডে।
ওয়ানডে শেষ করে সিলেটে উড়ে যাবে জিম্বাবুয়ে। সেখানে ৩ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১১ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat