×
ব্রেকিং নিউজ :
ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জোর আলোচনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’
  • প্রকাশিত : ২০১৮-০৭-৩১
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনি শিশুদের মাথায় বোমা ফেলা উচিত: ইসরাইলি শিক্ষামন্ত্রী
আন্তর্জতিক ডেস্ক:-ইসরাইলে ঘুড়ি পাঠানো ফিলিস্তিনি শিশুদের মাথায় বোমা ফেলা উচিত ইসরাইলি যুদ্ধবিমানের। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ইসরাইলের শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট। ইনেট নেট নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
খবরে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলা নিয়ে রবিবার ইসরাইলের নিরাপত্তা পরিষদ এক বৈঠক করেছে। তাতে ইসরাইলে গাজা উপত্যকা থেকে ছোড়া জ্বলন্ত ঘুড়ি বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলি সীমান্তে জ্বলন্ত ঘুড়ি পাঠিয়ে হামলা চালিয়েছে গাজার বাসিন্দারা। এসব ঘুড়ির বেশিরভাগই ছুড়েছে শিশুরা।
বৈঠকে বেনেট বলেন, আমাদের দিকে আকাশপথে হামলা চালায় এমন যে কাউকে আমরা গুলি কেন করে দেই না?
বেনেট আরো বলেন, এই বিষয়ে কোন আইনী বাঁধা নেই। তাদের আশপাশে কেন গুলি ছুড়বো? সরাসরি তাদের উদ্দেশ্য করে কেন নয়? এরা সকল দিক দিয়ে সন্ত্রাসী।
বেনেটের মন্তব্যের জবাবে ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ গাডি আইজেনকত বলেন,  আমি বেলুন ও ঘুড়ি ছোড়া কিছু কিশোর ও শিশুদের ওপর গুলি ছোড়া ঠিক মনে করি না।
তিনি বেনেটকে প্রশ্ন করেন, আপনি কি হিংসাত্মক বেলুন ও ঘুড়ি তৈরির জায়গাগুলোয় বিমান থেকে বোমা ফেলার প্রস্তাব রাখছেন?
আইজনকতের প্রশ্নের জবাবে বেনেট বলেন, ইসরাইলি সেনাবাহিনীর এটা করা উচিত। সেনাপ্রধান তখন বলেন, আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করি। এটা আমার নৈতিক ও আভিযানিক অবস্থানের বিরুদ্ধে।
উল্লেখ্য, ইসরাইল উদ্দেশ্য করে ছোড়া বেশিরভাগ জ্বলন্ত ঘুড়িই ছোড়া হয়েছে কয়েকদিন আগে হয়ে যাওয়া ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ আন্দোলনের সময়। এসব ঘুড়ির বেশিরভাগই ছুড়েছে শিশুরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat