×
ব্রেকিং নিউজ :
ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জোর আলোচনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৯
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী বিমান হামলায় এক গর্ভবতী নারীসহ তিনজন নিহত
আন্তর্জতিক ডেস্ক:-অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী বিমান হামলায় এক গর্ভবতী নারী ও তার ১৮ মাস বয়সী শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বিবিসি’র।খবরে বলা হয়, বুধবার গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলী ভূখণ্ডে হামাসের রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়। রকেট হামলায় একাধিক ইসরাইলী হালকা আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে জাফারওয়ি’তে এনাস খাম্মাশ নামের এক ২৩ বছর বয়সী গর্ভবতী নারী ও তার ১৮ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছে। এছাড়া তার স্বামী আহত হয়েছেন। হামলায় এক হামাস সদস্যও নিহত হয়েছেন। সব মিলিয়ে আহত হয়েছে ১২ জন। গাজায় হতাহতের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইসরাইলী কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat