×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাতে মেহেদি দিয়ে নববধূ সাজা হলো না নীলার
নিজস্ব প্রতিনিধি:-আর মাত্র কয়টা দিন পরেই হাতে মেহেদি দিয়ে নববধূ সাজার কথা ছিল নীলার। পরিবারের সবাই মিলে ব্যস্ত ছিলেন আনন্দঘন একটি আয়োজনের। শেষ হয়েছে বিয়ের কেনা কাটাও। লাল টুকটুকে শাড়ি, আলতা সবই কেনা হয়েছে। অপেক্ষা মাত্র কয়টা দিনের।
আগামী মাসের ১২সেপ্টেম্বর তারিখ নীলার বিয়ে ছিল। যে বাড়িতে প্রতিবেশী আত্মীয়স্বজন মিলে নাচ গান আর ভুড়িভোজ করার ও কথা ছিল সেই বাড়িতে এখন কান্নার রোল। প্রতিবেশীরা চোখের পানি ফেলছেন। ভাই ছোট, তাই বিয়ের সব চাপ বাবাকে সামলাতে হবে, অসুস্থ বাবা যেন বিয়ের আয়োজন করতে গিয়ে আরও অসুস্থ না হয়ে পড়েন তাই বিয়ের ঝামেলার আগে বাবার চিকিৎসার জন্য গিয়ে ছিলেন ঢাকায়। বাবার চিকিৎসা করাতে গিয়ে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণবাড়ীয়া জেলার সরাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  আর ঘরে ফিরলেন না মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আলফু মিয়ার মেয়ে সামিনা নুর নীলা (২৫)। একই দুর্ঘটনায় তার মা রুবিনা বেগম (৪৫) ও এক বাস যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা আলফু মিয়া (৬৫) ও ভাই আসিফ (২০)। নীলার আরেক বোন চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।
 জানা যায়, বুধবার  দুপুরে ঢাকা থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রামপুরা নামক স্থানে দ্রুত গতিতে চলা এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে অপর এক যাত্রীসহ নিহত হন নীলা ও তার মা। এ দিকে দুর্ঘটনার খবরে নীলার স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার সন্ধ্যার পর মরদেহ আসলে এলাকায় স্তব্ধতা নেমে আসে, কাঁদতে থাকেন প্রতিবেশীরা।প্রতিবেশী মোনায়েম আহমদ শাদী জানান, আগামী মাসের ১২ তারিখে নীলার বিয়ের দিন তারিখ ঠিক ছিল ঢাকার উত্তরার এক ছেলের সঙ্গে। তিনি আরও জানান, নিহতদের জানাজার সময় এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি কারণ নিহতদের পরিবারের বড় মেয়ে ভারতে চিকিৎসার জন্যে গিয়েছিলেন তিনি ফিরে এলেই জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হবে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর মরদেহ এসেছে। নিহতের বাড়িতে ফ্রিজার গাড়িতে মরদেহ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat