×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৯-০১
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ১৯৭১ ফুট আলপনা
নিজস্ব প্রতিনিধি:-রোকেয়া হলের ছাত্রীদের জন্য নির্মিত ‘৭ই মার্চ ভবন’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসছেন। এ উপলক্ষে ১৯৭১ ফুট দীর্ঘ ও সাত ফুট চওড়া আলপনা এঁ‌কে‌ছেন বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বি‌কেল থেকে মধ্যরাত পর্যন্ত এই আলপনা আঁকা হয়।  শত শত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। ‘স‌ম্মি‌লিত সংস‌দের শিক্ষার্থী’ ব্যানারে এই আলপনা আঁকায় সহযোগিতা করেছে ছাত্রলীগ।আলপনা আঁকার বিষ‌য়ে ছাত্রলী‌গের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সসম্পাদক সাদ্দাম হু‌সেইন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে তাঁর অবদান অসামান্য। তার অনন্য স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আলপনা এঁকেছেন।প্রধানমন্ত্রীর আগমন উপল‌ক্ষে রা‌তে বিভিন্ন হলে আনন্দ মি‌ছিল ক‌রেন ছাত্রলী‌গের নেতাকর্মীরা।আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং ৭ই মার্চ ভবনের উদ্বোধন করেন। এ সময় ঢাবির ছাত্রলীগ নেতাকর্মী ও শিক্ষার্থীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat