×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৫
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি:-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর ভাইস প্রেসিডেন্ট Sir Daniel Grian Alexander-এর নেতৃত্বে ১৩ সদস্যের এক প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর বারিধারাস্থ বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের বর্তমান অগ্রগতির ভূয়সী প্রসংসা করে আগামীতে একসাথে আরো কাজ করার আশা ব্যক্ত করেন। বর্তমানে এআইআইবি’র অর্থায়নে ‘Distribution System Upgrade and Expansion Project এবং ‘Natural Gas Infrastructure and Efficiency Improvement Project’ নামক দু’টি প্রকল্প চলমান। এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। বিতরণ লাইন ভূগর্ভস্থ করা, স্মার্ট গ্রিড, ইলেকট্রনিক ভিহাইকেল, নেট মিটারিং, মিনি গ্রিড ইত্যাদি দ্রুত প্রসারমান। ভিশন-২০৪১কে স্পর্শ করতে বিদ্যুৎ খাতে ৮২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ইনোভেটিভ কাজে উৎসাহ প্রদান করে ও আধুনিক বৈদ্যুতিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে এ ব্যাংক অবদান রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat