×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৬
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০৪১ সালের মধ্যে সরকার ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার
নিজস্ব প্রতিনিধি:- ২০৪১ সালের মধ্যে সরকার ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় তিনি সবাইকে বিদ্যুৎ অপচয় বন্ধের আহ্বান জানান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০- হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এরই মধ্যে আমরা প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশকে আমরা কিভাবে গড়তে চাই সেই পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি। ইতোমধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন ৮ হাজার কিলোমিটার থেকে ১১ হাজার ১২২ সার্কিট কিলোমিটারে উন্নীত করেছি। বিতরণ লাইন ২ লাখ ৬০ হাজার কিলোমিটার থেকে ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটারে উন্নীত করেছি। তিনি বলেন, ২০০৯ সালে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র ৪৭ শতাংশ। এরপরে দ্বিতীয় দফা সরকার গঠন করি । বর্তমানে তা ৯০ শতাংশে উন্নীত হয়েছে। প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশে। তাদের জন্যে যে ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পের রাস্তাগুলিতে বিদ্যুৎ সংযোগ করে দিয়েছি। এখন ৬ টাকা ২৫ পয়সা পার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে। কিন্তু আমরা বিদ্যুৎ বিক্রি করছি ৪ টাকা ৮২ পয়সায়। আমরা ভর্তুকি দিচ্ছি। এক্ষেত্রে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সবাই সাশ্রয়ী হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat