×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইএইচটি ও ম্যাটস থেকে ডিগ্রিপ্রাপ্তদের সরকারি চাকুরীর সুযোগ বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি:-আইএইচটি ও ম্যাটস থেকে ডিগ্রিপ্রাপ্তদের সরকারি চাকুরীর সুযোগ বাড়ানোর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোতে শূন্য পদে মেডিকেল টেকনোলজিস্টস নিয়োগ প্রক্রিয়া দ্রæত শুরুর জন্য তিনি নির্দেশ দেন। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের শূন্যপদ পূরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।আজ সচিবালয়ে ইনস্টিটিউট অভ্ হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর মানোন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের হাসপাতালগুলোতে এখন চিকিৎসক সংকট নেই বললেই চলে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্টের অপ্রতুলতা সার্বিক চিকিৎসা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলে। এজন্য এই অপ্রতুলতা দূর করতে দ্রæত শূন্যপদগুলো পূরণ করতে হবে। এ সময় সরকারি আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি বেসরকারি আইএইচটি ও ম্যাটসগুলোকেও মান উন্নয়নের তাগিদ দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat