×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১০
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংগ্রামী মানুষ কখনো আত্মহত্যা করে না : ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, সংগ্রামী মানুষ কখনো আত্মহত্যা করে না। যুব সমাজকে আশাবাদী হতে হবে, জীবনবাদী হতে হবে। মানব জীবনে হতাশার কোনো জায়গা নেই। প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে “ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন” (বিটিএফ) আয়োজিত “জীবন বাঁচাতে দৌড়” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আত্মহত্যা প্রতিরোধ দিবসকে সামনে রেখে প্রতিজ্ঞা করতে হবে। সমাজ ও দেশকে নিয়ে ভাবতে হবে। আত্মহত্যা প্রতিরোধে এই দৌড় জীবনের মাঝে নিবদ্ধ করতে হবে।অনুষ্ঠানে বক্তরা আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে এবং দিবসটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানান। ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন কিশোর-তরুনদের হতাশা, বিষন্নতা ও অন্যান্য নেতিবাচক কর্মকান্ড প্রতিরোধে প্রায় চার বছর ধরে কাজ করছে। বিটিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী সামিনা চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat