×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০১৮-০৯-১১
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিনিধি:-কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে; এমন হুমকির মধ্যেই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯০৩ টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তি আনুসারে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন।প্রার্থীদের বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়স হতে হবে। টেলিটক মোবাইলে আবেদন ফি দেয়া যাবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে।পিএসসির একটি সূত্র জানায়, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কর-এ ২৪, শুল্ক ও আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।তবে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা জানানো হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পিএসসি।এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার করে তার প্রজ্ঞাপন জারি না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা।মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ‍হুঁশিয়ারি দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat