×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১২
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না লুইজ ইনাকিও লুলা দা সিলভা
আন্তর্জতিক ডেস্ক:-ব্রাজিলে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না দেশটির কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভা। নির্বাচন থেকে তার প্রার্থীতা সরিয়ে নিয়েছেন তিনি।
লুলার জায়গায় ওয়ার্কার্স পার্টির(পিটি) মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন লড়বেন তার সহযোগী ফার্নান্দো হাদ্দাদ। দুর্নীতির দায়ে বর্তমানে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না লুলা। ব্রাজিলের শীর্ষ নির্বাচনি আদালত প্রেসিডেন্ট পদে তার মনোনয়ন বাতিল করে দেয় প্রায় দুই সপ্তাহ আগে।  এরপর স্থানীয় সময় মঙ্গলবার পিটি’র মনোনীত প্রেসিডেন্ট প্রার্থীর জায়গা থেকে সরে দাড়ান তিনি। এক ঘোষণায় একথা জানিয়েছে পিটি।লুলাকে কিউরিতিবা শহরে অবস্থিত পুলিশ সদরদফতরে আটক রয়েছেন। সেখানেই প্রার্থী হিসেবে তার সরে যাবার ঘোষণা দেয় পিটি। লুলার জায়গায় ভিন্ন একজন প্রার্থীর নাম জমা দেওয়ার শেষ সময়ের কিছুক্ষণ আগে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পরপরই টুইটারে লুলা তার সমর্থকদের হাদ্দাদকে ভোট দিতে আহবান জানান। তিনি লিখেন, তো আমি আমার অন্তর থেকে আপনাদের অনুরোধ করবো যে, সবাই আমার জন্য ভোট দিন, আমার সহযোদ্ধা হাদ্দাদ ফার্নান্দোকে এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দিন।গত মাসের শেষে ব্রাজিলের ‘ক্লিন স্টেট’ আইনের অধীনে লুলাকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করে দেশটির শীর্ষ আদালত। ওইদিনই নতুন প্রার্থীর নাম জমা দেওয়ার সময়সীমা ঠিক করে দেয় আদালত। প্রসঙ্গত, দুর্নিতীর দায়ে কারাবন্দী থাকলেও ব্রাজিলে লুলার জনপ্রিয়তা অদ্বিতীয়। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। গত ৫ মাস ধরে তার সমর্থকরা তার মুক্তির জন্য আন্দোলন করে আসছে। তবে গত ৩১ আগস্ট ব্রাজিলের শীর্ষ নির্বাচনি আদালত সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট-টিএসই জানায়, লুলা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ‘অযোগ্য’।- আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat