×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১২
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে :মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর ক্ষমতায়নের জন্য অনেক বড় প্রকল্প গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ঢাকার সেগুন বাগিচায় একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল এবং উত্তরাবাসীর সুবিধার্থে উত্তরায়ও একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর উত্তরায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত “৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতাল” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিক একটি নিরব ঘাতক। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নাই। তাই ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তিকে নিয়মতান্ত্রিকভাবে খাওয়া-দাওয়াসহ চলাফেরা করতে হয়। আমাদের দেশে মহিলা এবং শিশুরাও ডায়াবেটিক ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা এন এইচ এন ডা. এম এ সামাদ সেমিনারে বক্তৃতা করেন।মহিলা ও শিশুদের সুচিকিৎসার নিশ্চিত করতে সরকার পৃথক ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উত্তরা মডেল টাউনের ৮ নং সেক্টরে ৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস ভবন নির্মাণ করা হয়েছে। এ হাসপাতাল থেকে প্রতিদিন ৮শ’ থেকে ১০ হাজার মহিলা ও শিশু রোগী চিকিৎসা সেবা নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat