×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৮
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মত সাংগঠনিক ক্ষমতা বিএনপির নেই :খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মত সাংগঠনিক ক্ষমতা বিএনপির নেই।
আজ মঙ্গলবার কেরাণীগঞ্জের রোহিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন-সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটি রোহিতপুর ইউনিয়ন শাখা এই সভার আয়োজন করে।
সমন্বয় কমিটির সদস্য নূরুল হুদা মাস্টারের সভাপতিত্বে কমিটির আহ্বায়ক শফিউল আযম খান বারকুর, সদস্য সচীব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী আবু সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন হবে একটি অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। এ নির্বাচন বানচাল করার মত সাংগঠনিক শক্তি বিএনপি’র নাই। কাজেই নির্বাচন নিয়ে দেনদরবার করে অতীতেও কোন লাভ হয়নি। এখনও হবেনা।তিনি বলেন, বিএনপি-জামায়াত আজও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি তারা নির্বাচন বানচালের জন্যও গভীর ষড়যন্ত্র লিপ্ত। এজন্য তারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সুতরাং বিএনপি’র কোন শর্তই পূরণ হওয়ার নয়।যুক্তফ্রন্ট জোট নেতাদের উদ্দেশ করে খাদ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য গঠনকে আমরা সাধুবাদ জানাই। তবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে কথা বলে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আপনারা স্বাধীনতা বিরোধি শক্তির সাথে হাত মেলাবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat