×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-২২
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মতলব ডিগ্রী কলেজকে সরকারিকরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:-মতলব ডিগ্রী কলেজকে সরকারিকরণ উপলক্ষে আজ কলেজ প্রাঙ্গণে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতৃত্ব দেন। এ সময় মতলব সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আল আজাদসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সেক্রেটারি বিএইচ কবির আহমেদ, মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তিনি কলেজ প্রাঙ্গণে কলেজ সরকারিকরণের উদ্বোধনী ফলক উম্মোচন করেন।এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মায়া চৌধুরী বলেন, সরকারের শাসনামলের বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের সরকারিকরণ হয়। এতে গ্রাম থেকে শহর পর্যন্ত সকল শিক্ষার্থীর শিক্ষার সমান সুযোগ নিশ্চিত হয়। তিনি বলেন, শীঘ্রই দেশব্যাপী উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত করা হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা ও শারীরিক শিক্ষার উপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্ম গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সবিশেষ সচেতন থাকার অনুরোধ করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat