×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-২৩
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার ঈশ্বরদীতে বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন
হুমায়ূন রাশেদ জেল প্রতিনিধি পাবনা :- পাবনার ঈশ্বরদীতে ছোটভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড়ভাইয়ের বিরুদ্ধে। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাহাপুরের মালিথাপাড়ায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে ।
এলাকাবাসী জানায়, সাহাপুর মালিথাপাড়ার ইউনুস আলী মালিথার মেঝ ছেলে লিখন মণ্ডল দশা (২৮) তাঁর আপন ছোট ভাই খোকন হোসেন কটা মণ্ডলের (২৪) ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মাথা ও শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বাটাল দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিত্সক খোকন মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
পারিবারিকভাবে সূত্রে জানা যায়, ৪-৫ দিন আগে খোকন মণ্ডলের সঙ্গে তাঁর ভাই লিখন মণ্ডলের স্ত্রী শারমিন খাতুনের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ হয়।  এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শারমিন বাবার বাড়ি চলে যায়। যাওয়ার সময় শারমিন লিখন মণ্ডলকে বলে যায়, এ বিষয়ে সূরাহা না করলে সে আর ফিরে আসবে না। এ ঘটনায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে খোকন মণ্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে ঘরের বাইরে বাথরুমে যায়। এই সুযোগে লিখন মণ্ডল খোকনের ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও বাটাল দিয়ে আঘাত করে ক্ষত-বিক্ষত করে।
ঈশ্বরদী থানার এস আই আশরাফুল ইসলাম বলেন, পরিবারের লোকজন ও প্রতিবেশিদের সাথে কথা বলেছি। অভিযুক্ত লিখন মণ্ডল পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat