×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-০৫
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দারিদ্র্যসীমার নীচের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা : ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, মাদার অভ্ হিউম্যানিটি, দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দারিদ্র্যসীমার নীচের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর যে পদক্ষেপ নিয়েছেন তা সারা বিশে^ প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। আজ পাবনার আটঘরিয়া উপজেলা চত্বরে আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ পরিদর্শন করতে এসে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রী আটঘরিয়া সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ১৭০ জন চার স্তরের প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছয় মাসের এককালীন ৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা অনুদান বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের পরিচয় পত্র বিতরণসহ দুস্থ ও দরিদ্র প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করেন। পরে ৪০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে মন্ত্রী ৮০ সেট পোশাকসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরীন, আটঘরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ গফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান নীলা আক্তার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat