×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-২৩
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল
নিজস্ব প্রতিনিধি:-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এ ইউনিটে পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, গত ১২ অক্টোবর নেওয়া ভর্তি পরীক্ষায় যে ১৮ হাজার ৪৬৪ জনকে উত্তীর্ণ ঘোষণা কর হয়েছিল, কেবল তাদের নিয়েই এই পরীক্ষা হবে। পরীক্ষার দিন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরসহ হাতে লেখা প্রশ্নপত্র পান শিক্ষার্থীরা। এই হাতে লেখা প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার হুবহু মিল পাওয়া যায়।
১৪টি পৃথক কাগজে হাতে লেখা প্রশ্ন সাংবাদিকদের কাছে আসলে তারা সেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সহকারী প্রক্টর অধ্যাপক সোহেল রানাকে দেখান। কিন্তু সে সময় তিনি পদক্ষেপ নেননি। পরে ভর্তিচ্ছুরা পরীক্ষা দিয়ে বের হলে ওই হাতে লেখা প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন মিল পেলে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী এটি ডিজিটাল জালিয়াতি বলে উল্লেখ করেন। এরপর প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্বীকার করে নিলেও ১৬ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ‘ঘ’ ইউনিটের প্রথম ১০০ জনের তালিকায় থাকা অন্তত ৭০ জন ভর্তিচ্ছু অন্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেননি।
এরপর ফল বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে সরব হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat