×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-২৫
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন তা আমরা বিমান বাহিনীতে সংযোজন করেছি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-বিমান বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে শত্রু মুক্ত করতে সব ধরণের প্রস্তুতি আমাদের থাকবে। বৃহস্পতিবার বিমান বাহিনী একাডেমি যশোর-এর ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ উদ্বোধন এবং ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে ‘বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১০৫ এজেটিইউ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি  আরও বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন তা আমরা বিমান বাহিনীতে সংযোজন করেছি।  ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই নীতি থেকে প্রতিনিয়ত আধুনিক যুদ্ধ বিমান, অন্যান্য সরঞ্জামাদি আমরা প্রস্তুত করছি। তাছাড়া ডিজিটাল উন্নতির সাথে আমরা আমাদের বিমান বাহিনীকে ঠিক সেই ভাবেই গড়ে তোলার পরিকল্পনা আছে। তবে যদি কখনও আঘাত আসে, বাংলাদেশকে শত্রু  মুক্ত করা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের থাকবে। বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গুলশানের হলিহার্টিজান হামলা, জঙ্গি নির্মূল এবং  নেপালে বিমান দুর্ঘটনায় আহত মানুষদের নিয়ে আসাতে বিমান বাহিনীর অবদান প্রশংসনীয়।  যেকোন দুর্ঘটনা এবং দুর্যোগ মোকবেলায় তাদের অনেক অবদান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat