×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-৩১
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধী কোটা বাতিল করার কোনো অবকাশ নাই : সমাজকল্যাণ মন্ত্রী
নিউজ ডেস্ক:-সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার মৌলিক মানবাধিকার। বর্তমান সরকার সেই বিবেচনা থেকেই ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার আইন প্রণয়ন করেছে। ঐ আইনে চাকুরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ রাখা ও প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণের কথা বলা আছে। এই আইনের ফলে সরকারি কোন প্রতিষ্ঠানই কোটা নাকচ করতে পারে না। আর একারনেই সরকারি চাকুরিতে প্রতিবন্ধী কোটা বাতিল করার কোনো অবকাশ নাই। আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্যপরিষদ আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্যপরিষদ এর আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, ড. তারেক আহমেদ, মাসুদ রানা ব্লাক এন্ড হোয়াইট, ডাবলিউ টিটিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিষ্টি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat