×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১৫
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে নীতিমালা করা হবে : নাহিদ
নিউজ ডেস্ক:- শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের ব্যবহারের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শিগগিরই এ সংক্রান্ত একটি পূর্নাঙ্গ নীতিমালা তৈরি করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে এবং বাড়িতে কিভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার করবে এবং এর প্রতি শিশুদের মনোভাব,আচরণ, দক্ষতা এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহার কেমন হবে তার উপর গবেষণার মাধ্যমে একটি পূর্নাঙ্গ নীতিমালা তৈরি করতে হবে। অনলাইন এবং ইন্টারনেট থেকে বিষয়বস্তু গ্রহনের ক্ষেত্রেও একটি পাঠ্যসূচি ও শিক্ষাক্রম প্রনয়ণ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন,ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও রিপ্রেজেন্টেটিভ মিজ বিয়াট্রিস কালডুন এবং মাউশি’র পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মান্নান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘ডিজিটাল কিডস এশিয়া প্যাসিফিক (ডিক্যাপ)’ প্রকল্পের আওতায় এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষণার ফলাফল উপস্থাপনা করেন প্রফেসর সালমা আক্তার। বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিজি এবং দক্ষিণ কোরিয়ার নবম গ্রেডের শিশুদের উপর এ গবেষণা পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat