×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১৬
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে কাজ করতে কর্মকর্তাদের প্রতি ইসি’র নির্দেশ
নিউজ ডেস্ক:-সকল প্রশ্নের উর্ধ্বে থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। কবিতা খানম বলেন, ‘কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এক্ষেত্রে দায়িত্বে অবিচল থেকে কাজ করতে হবে।’ এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘দেশে নির্বাচনীর হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সবার জীবনে এই সুযোগ নাও আসতে পারে। ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।’ দেশের অনেক জায়গায় এখনো ব্যানার, পোস্টার নামানো হয়নি উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘১৮ নভেম্বরের মধ্যে যাতে এগুলো নামিয়ে ফেলা হয় এবং মনোনয়নপ্রাপ্তরা যাতে ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ পান এই ব্যবস্থা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat