×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১৬
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিউজ ডেস্ক:-বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়নি বলে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিশ্ব ইজতেমা হচ্ছে না-বিভিন্ন ধরণের সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রদান এবং তাবলীগ জমাতের বিবাদমান দু’পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায়, তাবলীগ জমাতের কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিষয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতার জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের দেওবন্দে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিনিধি দল ভারতের দেওবন্দ থেকে এসে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শে ১১তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়ের সঙ্গে সমন্বয় করে বিশ্ব ইজতেমার একটি তারিখ নির্ধারণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। খবর: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat