×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-২২
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা ‘বিএনপি’র মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে : হানিফ
নিউজ ডেস্ক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা ‘বিএনপি’র মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘স্বপ্ন ফাউন্ডেশন’ সমসাময়িক বিষয় নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, এটা আপনাদের মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। একজন সিইসি ছাড়া আপনাদের কাছে আর কেউ নিরপেক্ষ নয়। আর সেই একজন হলেন সাবেক সিইসি আজিজ সাহেব, যিনি ১ কোটি ৩৫ লাখ ভুয়া ভোটার বানিয়েছিলেন। সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। হানিফ বলেন, ঐক্যফ্রন্টের লক্ষ্য জনগণের কাছে অজানা। তাদের লক্ষ্য কি, তারা জয়ী হলে কার নেতৃত্বে সরকার গঠন করবে? এসব বিষয়ে উনারা খোলাসা করেননি। জনগণ এসব বিষয়ে জানতে চায়। ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করেন। কিন্তু আপনি কার সঙ্গে জোট করেছেন, যাদের অন্যতম শরিক জামায়াত। আপনি না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন? আপনি কিসের লোভে এই জোটে গিয়েছেন, কোন ফাঁদে পড়েছেন কিনা? এসব জাতি জানতে চায়। জনগণের সামনে এ বিষয়গুলো পরিষ্কার করেন। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat