×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-২৪
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে ছয় আসনে ইভিএম ব্যবহার করবে ইসি
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে ৬টি পূর্ণ আসনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিব বলেন, দৈবচয়নে আসনগুলো বাছাই করা হবে। আর আসনগুলো হবে শহর এলাকায়। তবে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা জানা যাবে আগামী ২৮ নভেম্বর। মোট ৬টি আসনের কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আসন নির্ধারণ করা হয়নি তাই প্রতিটি কেন্দ্রে গড়ে দেড়শটি করে কেন্দ্র ধরে নিলে মোট ৯শ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হতে পারে। বিধান রাখা হয়েছে, কোনো ভোটার যদি ইভিএম-এ ভোট দিতে না পারেন বা আঙুলের ছাপ না মেলে সে ক্ষেত্রে সহকারী রিটার্নিং কর্মকর্তা ওই ভোটারের পক্ষে ভোট দিতে পারবেন। একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ভোটের কত শতাংশ দিতে পারবেন জানতে চাইলে ইসি সচিব বলেন, একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ভোটারের পক্ষে ২৫ শতাংশ ভোট দিয়ে দিতে পারবেন। এর আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইভিএম-এর বিরোধিতা করেছিলেন। এই সিদ্ধান্তে তিনি আজও (শনিবার) বিরোধিতা করেছেন কি না জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, আজকে যেহেতু তিনি বিরোধিতা করেননি তাই বলা যায় সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন ম্যানুপুলেট করতে ইসি সচিব চট্টগ্রামের সার্কিট হাউজ এবং ঢাকার অফিসার্স ক্লাবে বৈঠক করেছেন- বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই ধরনের কোনো বৈঠক করিনি। বিএনপি’র এই বক্তব্যের নিন্দা জানাই আমি। রাজনৈতিক দলের এমন মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা আগামী কমিশন বৈঠকে আলোচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat