×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-২৮
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুলশান লেকের পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, পথচারী-এলাকাবাসীর দুর্ভোগ
নিউজ ডেস্ক:–দূষণের কারণে রাজধানীর গুলশান লেকের মাছ মরে ভেসে উঠেছে। এ কারণে দুর্গন্ধে অতিষ্ট পথচারী ও এলাকাবাসী। বিশেষজ্ঞরা পানি পরীক্ষা করে মাত্রাতিরিক্ত দূষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, আশপাশের ময়লা পানি ড্রেন বা পাইপের মাধ্যমে লেকে ফেলায় পানি দূষিত হচ্ছে। লিংক রোডগুলো নির্মাণ করার পর গুলশান লেক খণ্ড খণ্ড হয়ে পড়ে। আটকে যায় পানিপ্রবাহ। তার ওপর ড্রেন ও পাইপের মাধ্যমে আসা ময়লা পানি দূষিত করছে স্থির পানির এই লেক। শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বাড়ে। এবার পানি এত মাত্রায় দূষিত হয়েছে যে মরে ভেসে উঠেছে মাছসহ সব ধরণের জলজ প্রাণী। দুর্গন্ধে টিকতে পারছে না এলাকাবাসী, অতিষ্ট পথচারীরাও। মৎস্য অধিদপ্তর এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি লেকের পানি পরীক্ষা করে দূষণের বিষয়টি নিশ্চিত করেছে। লেকের মৎস্যচাষীরা পানি পরিষ্কার করতে সকাল বিকাল ওষুধ ছিটাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লেকের ওপর সড়ক নয়, সেতু নির্মাণ করতে হবে। তাহলে আর পানিপ্রবাহ আটকে যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat