×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-৩০
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভা আজ সন্ধ্যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপার্সন এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির বাসস’কে জানান, সভায় ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকান্ড পর্যালোচনা করা হয় এবং ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সভায় এর আগের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পযালোচনা করা হয়। তিনি বলেন, সভায় বিভিন্ন সাব কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। সভায় শেখ হেলাল উদ্দিন এমপি এবং নূর-ই-আলম লিটন চৌধুরী এমপি ও সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। জাতির পিতার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাস্টি বোর্ডটি গঠিত হয়। প্রধানমন্ত্রী এবং ট্রাস্টের চেয়ারপার্সন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, সভায় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের রক্ষণাবেক্ষণ নিয়েও আলোচনা হয়। মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মালিকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat