×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১২-০২
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া, কাদের সিদ্দিকী এবং নাজমুল হুদাসহ যেসব হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল
নিউজ ডেস্ক:–জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কাদের সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজমুল হুদাসহ হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র ও হলফনামায় দেয়া তথ্য এবং প্রার্থীর নামে কোন ফৌজদারি বা দুর্নীতির মামলা রয়েছে কিনা এসব বিষয় মাথায় রেখেই চলছে একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই। ভুল তথ্য কিংবা ফৌজদারি ও দুর্নীতির মামলার কারণে এ পর্যন্ত অনেক আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিলের তালিকায় এখন পর্যন্ত যেসব হেভিওয়েট প্রার্থীর নাম পাওয়া গেছে তারা হলেন- বগুড়া-৬, ৭ ও ফেনী-১: বেগম খালেদা জিয়া পটুয়াখালী-৩: গোলাম মওলা রনি (বিএনপি) হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া (গণফোরাম) কুমিল্লা-৩: মজিবুল হক (বিএনপি) কুমিল্লা-৫: অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস (বিএনপি) সিলেট-৩: আব্দুল কাইয়ুম চৌধুরী (বিএনপি) রাঙামাটি: আশীষ দাশগুপ্ত (স্বতন্ত্র), অমর কুমার দে (স্বতন্ত্র) ঢাকা-৫: সেলিম ভুঁইয়া (বিএনপি) ঢাকা-৬: সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন (বিএনপি) ঢাকা-৭: নাসিমা আক্তার (বিএনপি) ঢাকা-৯: আফরোজা আব্বাস (বিএনপি) ঢাকা-১০: খন্দকার ফরিদুল আকবর (গণফোরাম) ঢাকা-১৭: নাজমুল হুদা জামালপুর-১: এ. রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি) জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার শামীম (বিএনপি) ও মামুনুর রশীদ জোয়ারদার (জাপা-এরশাদ) টাঙ্গাইল-৪ ও ৮: কাদের সিদ্দিকী (কৃষক-শ্রমিক জনতা লীগ) কুড়িগ্রাম-৪: জাকির হোসেন (আওয়ামী লীগ), ইমরান এইচ সরকার (স্বতন্ত্র) চট্টগ্রাম-৩: এটিএম আবু তাহের (বিএনপি) ও আসলাম চৌধুরী (বিএনপি) চট্টগ্রাম-৫: মীর নাসির উদ্দিন (বিএনপি) ও তার ছেলে মীর হেলাল (বিএনপি) চট্টগ্রাম-৭: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি) ও তার ছেলে সামির কাদের চৌধুরী (বিএনপি) চট্টগ্রাম-৮: এম মোরশেদ খান (বিএনপি) শেরপুর-১: মো. হযরত আলী (বিএনপি) নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি) পটুয়াখালী-১: এ.বি.এম রুহুল আমীন হাওলাদার (জাতীয় পার্টি) পটুয়াখালী-২: শহিদুল আলম তালুকদার (বিএনপি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat